বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

১ নভেম্বর জেএসসি, ১৮ নভেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আগামী ১ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। পরীক্ষা চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। এ ছাড়া প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী শুরু হবে ১৮ নভেম্বর থেকে। চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।

জেএসসির সূচি
জেএসসিতে ১ নভেম্বর বাংলা, বাংলা  প্রথম পত্র (অনিয়মিত পরীক্ষার্থী), ৩ নভেম্বর বাংলা দ্বিতীয় পত্র (অনিয়মিত পরীক্ষার্থী), ৪ নভেম্বর ইংরেজি, ইংরেজি প্রথম পত্র (অনিয়মিত পরীক্ষার্থী), ৫ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র (অনিয়মিত পরীক্ষার্থী), ৮ নভেম্বর গণিত, ১০ নভেম্বর বিজ্ঞান, ১১ নভেম্বর কর্ম ও জীবনমুখী শিক্ষা (অনিয়মিত পরীক্ষার্থী), ১২ নভেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ১৩ নভেম্বর কৃষি শিক্ষা, গার্হস্থ্যবিজ্ঞান এবং আরবি পরীক্ষা (অনিয়মিত পরীক্ষার্থী), ১৪ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ১৫ নভেম্বর আইসিটি পরীক্ষা।

এসব পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হবে। বিকালের পরীক্ষা বিকাল ২টায় শুধু অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য। অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য ১৩ নভেম্বর বিকালে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, ১৫ নভেম্বর চারু ও কারুকলা।

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীর সূচি
১৮ নভেম্বর ইংরেজি, ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর পিইসি শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ইবতেদায়ি শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান, ২২ নভেম্বর প্রাথমিক পরীক্ষার্থীদের জন্য প্রাথমিক বিজ্ঞান এবং ইবতেদায়ি পরীক্ষার্থীদের জন্য আরবি, ২৫ নভেম্বর গণিত, ২৬ নভেম্বর প্রাথমিক পরীক্ষার্থীদের জন্য ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ইবতেদায়ি পরীক্ষার্থীদের জন্য ‘কুরআন মাজিদ ও তাজবিদ’ এবং ‘আকাইদ ও ফিকহ’ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে শেষ হবে দেড়টায়।

ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয় (কল- 01771 403 470) ক্লিক করুন

-আরএম

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ