শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

কওমি স্বীকৃতির আইন পাস হওয়ায় রাজধানীতে আনন্দ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কওমি মাদরাসার দাওরায়ে হাদীস-এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি)-এর সমমান দিয়ে মন্ত্রিসভায় আইন অনুমোদন করায় বেফাকুল মাদারিসিল আরাবিয়ার ব্যানারে নগরীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ আগস্ট) বাদ জুমা বাইতুল মোকাররমের উত্তর গেইটে অনুষ্ঠিত  মিছিলে উলামায়ে কেরাম ও মাদরাসা শিক্ষার্থীগণ অংশ নেন।

মিছিলে নেতৃবৃন্দের মধ্যে অংশ নেন বেফাকের মহাপরিচালক মাওলানা জোবায়ের আহমদ চৌধুরী, বেফাকের সহসভাপতি ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, ফরিদাবাদ মাদরাসার মুহাদ্দিস ও বেফাকের সহকারী মহাসচিব মুফতি নুরুল আমীন, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মুফতি তৈয়ব হোসাইন প্রমুখ।

ব্যবসা নিয়ে দুশ্চিন্তা আর নয়-  ক্লিক 

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তৃতায়, মন্ত্রিসভায় কওমি সনদের আইন অনুমোদন করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান।

গত ১৩ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রীসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

দীর্ঘদিন আলোচনার পর আইনটি মন্ত্রিসভায় পাস হওয়ায় উলামায়ে কেরাম, বেফাক নেতৃবৃন্দ ও মাদরাসার সর্বস্তরের ছাত্র শিক্ষক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, গত বছর ১১ এপ্রিল গণভবনে ৩০০ আলেমের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্সের সমমান ঘোষণা করেন।

মন্ত্রিসভায় দাওরায়ে হাদিসকে মাস্টার্সের চূড়ান্ত সমমান

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ