শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

এইচএসসি'র পুনঃনিরীক্ষণ ফলে ৩ হাজার ২৯১ জনের নম্বর পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সারাদেশের ১০টি শিক্ষাবোর্ডের মধ্যে আটটি শিক্ষাবোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে প্রায় ৩ হাজার ২৯১ জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর পরিবর্তন হয়েছে।

এর মধ্যে ফেল থেকে পাস করেছে ৭৭৮ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩৮৬ জন। বাকিদের বিভিন্ন গ্রেডে ফল পরিবর্তন হয়েছে। শনিবার (১৮ আগস্ট) বিভিন্ন শিক্ষাবোর্ড থেকে এসব তথ্য জানা গেছে।

বোর্ড সংশ্লিষ্টরা জানান, পুনঃনিরীক্ষণে সাধারণত মোট চারটি দিক দেখা হয়। এগুলো হলো উত্তরপত্রে সব প্রশ্নের সঠিকভাবে নম্বর দেওয়া হয়েছে কিনা, প্রাপ্ত নম্বর গণনা ঠিক রয়েছে কিনা, প্রাপ্ত নম্বর ওএমআর শিটে উঠানো হয়েছে কিনা এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটে বৃত্ত ভরাট ঠিক আছে কিনা। এসব বিষয় পরীক্ষা করেই পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে বলে বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন।

১০টি বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ফল যাচাই করে জানা গেছে, সবচেয়ে বেশি ফল পরিবর্তন হয়েছে ঢাকা বোর্ডে। এছাড়া অন্য বোর্ডগুলোতেও ফল পরিবর্তন হয়েছে। এ ব্যাপারে ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার বলেন, এবার বেশি আবেদন পড়েছিল। ফল পরিবর্তন হয়েছে প্রায় সাড়ে তিন হাজার পরীক্ষার্থীর।

ব্যবসার হিসাব জটিলতার দিন শেষ- ক্লিক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ