মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কওমি সনদের বিল সংসদে উত্থাপন করায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কওমি মাদরাসা সনদের বিল জাতীয় সংসদে উত্থাপন করায় মাননীয় প্রধানমন্ত্রী, স্পিকার ও শিক্ষা মন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার চেয়ারম্যান ও গওহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক আল্লামা মুফতি রুহুল আমীন।

সোমবার রাতে এক বিবৃতিতে তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

বিবৃতিতে মুফতি রুহুল আমীন বলেন, আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কাওমিয়া বাংলাদেশের অধীন কওমি মাদরাসা সমূহের দাওরায়ে হাদিস তাকমিলের সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবির সমমান প্রদান) বিল ২০১৮’- সংসদে উত্থাপিত হওয়ায় সনদের স্বীকৃতির জন্য আর কোনো বাধা রইলো না।

সংসদে কওমি মাদরাসা বিল উত্থাপন

আশা করি, শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি বিলটি যাচাই-বাছাই করে নির্ধারিত সময়ে সংসদে প্রতিবেদন প্রদান করবে এবং সকল সদস্য স্বতঃস্ফূর্তভাবে এই বিলের পক্ষে ভোট দিয়ে বিলটি পাশ করবেন।

মুফতি রুহুল আমীন বিবৃতিতে আরও বলেন, কওমি মাদরাসার স্বীকৃতির আইন জাতীয় সংসদে পাশ করার মাধ্যমে আওয়ামী লীগ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাসে অমর হয়ে থাকবেন।

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ