সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘জিন পাহাড়’ পরিদর্শন নিষিদ্ধ ঘোষণা সৌদি সরকারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: মদিনা মুনাওয়ার রহস্যময় জিন পাহাড়। আরবরা অবশ্য এই পাহাড়কে জিনের পাহাড় বলেন না। তাদের কাছে এই পাহাড়ের নাম ওয়াদি আল আবইয়াজ বা ওয়াদি আল বায়জা।

ওয়াদি বলা হয় পানি জমা হওয়ার ছোট ছোট খালকে। মদিনার এই পাহাড়ের কাছ দিয়ে একটি ছোট খাল বয়ে গেছে। যদিও এখন শুকনো, পানিশূন্য। তবে বৃষ্টির সময় জমা হওয়া পানি নাকি বেশ মিষ্টি।

কথিত ওয়াদি আল জিনের অবস্থান মদিনা শহর থেকে ৪৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে। মদিনা থেকে বের হয়ে কিছু খেজুর বাগান পার হয়ে যেতে হয় এলাকাটিতে। খেজুর বাগানের পর পাহাড়ি পথ। এই এলাকার পাহাড়গুলোও ব্যতিক্রম। ন্যাড়া পাহাড়, পাহাড়ের ওপর ধারালো সূচের ন্যায় ফলা ফলা মাটি দাঁড়িয়ে আছে।

দেখলে মনে হবে, এই তো ভেঙে পড়বে; কিন্তু না। এমন পাহাড় মক্কা, মদিনা কিংবা তায়েফের অন্য কোনো এলাকায় দেখা যায় না। এমন পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে গেছে পিচঢালা সড়ক। আর সেই সড়কেই লুকিয়ে আছে এমন অপার বিস্ময়।

কেউ বলে মদিনার জাদুর পাহাড় আবার কেউ বলে চুম্বকের পাহাড়। যে নামেই পরিচিত হোক না কেন এটি পৃথিবীর অবাক এক বিস্ময়। এর আরেক অবাক করা বৈশিষ্ট হলো, এটি সবকিছুকেই টেনে নিয়ে যায় মদিনার দিকে।

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

সম্প্রতি ওয়াদি বায়জা (জিন পাহাড়) পরিদর্শন সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে সৌদি সরকার। এই আদেশ অমান্য করে কোনো চালক বা হাজি সেখানে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

jagonews

সৌদি হজ মন্ত্রণালয়ের বরাত দিয়ে বাংলাদেশ হজ অফিস, মদিনা এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

বাংলাদেশ হজ অফিস সূত্র জানান, জিন পাহাড় দেখতে গিয়ে হজ অফিস, মদিনার এক ড্রাইভারকে পাঁচ হাজার রিয়েল জরিমানা গুণতে হয়েছে। তাই সেখানে না যেতে সকলকে অনুরোধ করা হচ্ছে।

বিশ্বের বিভিন্ন দেশের হাজিদের কাছে জিন পাহাড় অন্যতম আকর্ষণীয় একটি স্থান। হাজিরা সৌদিতে আসার আগেই জিন পাহাড় সম্পর্কে শুনেছেন। মদিনাতে এসে অনেকেই সেখানে যাবেন বলে মনস্থির করেছিলেন। হঠাৎ করে সৌদি সরকারের এমন সিদ্ধান্ত হাজিদের আশাহত করেছে।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ