শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

দ্বীনের দাওয়াত দিতে হবে তিনটি গুণের মাধ্যমে: মুফতী মাসউদুল করিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছাত্র জমিয়ত বাংলাদেশ জামিয়া সুবহানিয়া ক্যাম্পাস শাখা ও তুরাগ থানার যৌথ উদ্যোগে তরবিয়তী ইজতেমা শেষ হয়েছে।

হাফেজ মাওলানা নুরে আলম এর সভাপতিত্বে ও হাফেজ সাদিমুল্লাহ সাদ্দাম ও নাজমুল হাসান মাহাদির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গাজীপুর জেলার সভাপতি, মুফতী মাসউদুল করীম।

তিনি বলেন, এলেম হলো মেহমান, যদি তুমি তার কদর করতে চাও, তাহলে তার কদর করতে হবে আমল দ্বারা।

তিনি আরো বলেন, মানুষকে দ্বীনের দাওয়াত দিতে হবে তিনটি গুণের মাধ্যমে। ভাষার মাধ্যমে, আমলের মাধ্যমে ও আখলাকের মাধ্যমে।

বিশেষ বক্তার বক্তব্যে, মুফতী মহিউদ্দিন মাসুম বলেন, তুমি যদি জাতিকে নেতৃত্ব দিতে চাও, তাহলে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করতে হবে।

তিনি আরো বলেন, জমিয়ত প্রতিষ্ঠাতা হযরত শাইখুল হিন্দ রহ.কে লোকেরা শাইখুল হিন্দ বলে থাকেন, কিন্তু বাস্তবে তিনি ছিলেন শাইখুল আলম।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওঃ শফিকুল ইসলাম, শরিফুল ইসলাম কাসেমী, তাওহিদুল ইসলাম, শাহ আহমদ শফি, আব্দুর রহমান নাদিম, হোসাইন আহমদ, আবু দারদা সাফওয়ান, সাব্বির আহমদ, ইয়াকুব কামালসহ নেতৃবৃন্দ।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ