শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইসলামী সাংস্কৃতিক জোটের ‘জাতীয় গজল মাহফিল’ ২৮ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্মিলিত ইসলামী সাংস্কৃতিক জোটের উদ্যোগে আগামী ২৮ সেপ্টেম্বর (শুক্রবার) রাজধানীর গুলিস্তান্থ কাজী বশির মিলনায়তনে ‘জাতীয় গজল মাহফিল’ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অালহাজ ডা. মোখতার হুসাইন প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন ইসলামী সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি আবুল কালাম আজাদ।

এছাড়াও, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়জী, যুগ্ম মহাসচিব  অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ, আলহাজ মুহাম্মদ আব্দুর রহমান বিশেষ অথিতি হিসেবে উপস্থিত থাকবেন।

চাকরি আপনাকে খুঁজছে

‘জাতীয় গজল মাহফিল’ সম্পর্কে ইসলামী সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি আবুল কালাম আজাদ বলেন,  সুস্থ সংস্কৃতির প্রচার-প্রসার এবং সুস্থ বিনোদনের ব্যবস্থা করাই আমাদের  লক্ষ্য। চুড়ান্ত সাংস্কৃতিক বিপ্লব সাধনের লক্ষ্যে আমাদের সকল কার‌্যক্রম পরিচালিত হয়ে আসছে।এই প্রোগ্রাম এগুলোরই একটি অংশ মাত্র।

অনুষ্ঠানে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব, জিন্নুরাইন, আহবান, স্বন্পসিড়ি, ঐশ্বীস্বর, শাহে মদিনা, মানযিল, সুরেরতরী, অবিরাম, নবসুর, নবচেতনা, সুরকাফেলা, স্বরধব্বিন, তাকওয়া শিল্পীগোষ্ঠীর সদস্যরা সঙ্গীত পরিবেশন করবেন।

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার
এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার
আরও পড়ুন: যা আছে সংসদে উত্থাপিত কওমি মাদরাসা বিলে

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ