মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ডাকসু নিয়ে হাইকোর্টের রায় স্থগিত চায় ঢাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে দেয়া হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (১৭ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের পক্ষে আপিল করা হয়।

অ্যাডভোকেট মনজিল মোরশেদের একটি আবেদনের প্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের গঠিত হাইকোর্ট বেঞ্চ ৬ মাসের মধ্যে ডাকসু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়ে রায় দেন।

হাইকোর্টের এই নির্দেশনায় ৬ মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করায় গত ৪ সেপ্টেম্বর উপাচার্য ড. মো. আখতারুজ্জামানসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়েছে। যেটি এখনও শুনানির অপেক্ষায় আছে।

এদিকে গতকাল রবিবার (১৬ সেপ্টেম্বর) ডাকসুর নির্বাচন নিয়ে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আলোচনা শেষে আগামী মার্চের মধ্যে ডাকসুর নির্বাচন করতে সব ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ভিসি অধ্যাপক আখতারুজ্জামান।

উল্লেখ্য, ডাকসু বিধান অনুযায়ী প্রতিবছর নির্বাচন হওয়ার কথা। কিন্তু তা হচ্ছে না। প্রায় ২২ বছর আগে ১৯৯০ সালের ৬ জুলাই ডাকসুর সর্বশেষ নির্বাচন হয়।

মাদরাসা ম্যানেজমেন্ট নিয়ে বিপাকে? এলো আধুনিক পদ্ধতি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ