মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ওমরা পালনকারীদের জন্য সৌদি আরবের সুসংবাদ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মক্কা-মদিনায় ওমরা পালনের উদ্দেশ্যে যাওয়া দর্শনার্থীরা সৌদি আরবের সকল শহর ভ্রমণ করতে পারবে বলে ঘোষণা দিয়েছে দেশটির হজ মন্ত্রণালয়। খবর খালিজ টাইমস-এর।

তবে এক মাসের জন্য ওমরাহ পালনে সৌদি আরবে যাওয়া বিদেশী নাগরিকদের পবিত্র দুই শহর মক্কা মদিনায় ১৫ দিন অবস্থান করতে হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের ওমরাহ বিভাগের সহকারী সচিব আব্দুল আজিজ ওয়াজ্জান বলেন, ৩০ দিনের মধ্যে ওমরা পালনকারীদের প্রধান দুই মসজিদ মক্কা ও মদিনায় ১৫ দিন অবস্থান করতে হবে।

তিনি জানান, গত সপ্তাহেই ওমরাহ পালনের জন্য ১০ হাজার লোক সৌদি পৌঁছেছেন। গত ৪ দিনে ভিসা দেয়া হয়েছে ৩০ হাজার।

দেশটির পর্যটন খাতে বৈচিত্র্য আনতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তেল পরবর্তী যুগে এই খাতকে প্রস্তুত করতে এ ধরণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: খালিজ টাইমস।

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ