মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রেসিডেন্ট আসাদকে হত্যার হুমকি ইসরায়েলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবারো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে হত্যার হুমকি দিয়েছে দখলদার ইসরায়েল। দেশটির র যুদ্ধ মন্ত্রণালয়  এ হুমকি দিয়েছে বলে ‘টাইমস অব ইসরায়েল’ জানিয়েছে।

কিছু ছবি প্রকাশ করে ইসরায়েলি মন্ত্রণালয় দাবি করেছে, বাশার আসাদ যেখানে থাকেন সেখানকার ছবি তারা পেয়েছে। এছাড়া সিরিয়ার ট্যাঙ্কবহরের অবস্থানের ছবিও তাদের কাছে রয়েছে বলে দাবি করেছে তেল আবিব।

আধুনিক সিরিয়া মিশর সুদান এবং লিবিয়ার রাজনৈতিক ইতিহাস

খবরে বলা হয়, ওফেক-১১’ নামের নতুন গোয়েন্দা স্যাটেলাইটের মাধ্যমে তারা এসব ছবি সংগ্রহ করেছে। ইসরায়েলের দাবিকে প্রচার যুদ্ধ হিসেবে দাবি করেছে বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, দখলদার ইসরায়েলি সেনারা এর আগেও বাশার আসাদকে হত্যার হুমকি দিয়েছিল। আমেরিকা ও ইসরায়েলের সমর্থনপুষ্ট সন্ত্রাসীরা সিরিয়ায় পরাজিত হওয়ার পর নিজেদের ব্যর্থতা ঢাকতে মাঝে মধ্যেই এ ধরণের ঘোষণা দেয় ইসরায়েলি কর্মকর্তারা।

উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদে ব্যাপক সহিংসতা উসকে দেওয়া হয়। ইসরায়েলের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকার কারণে প্রতিশোধ হিসেবে বাশার আসাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে দীর্ঘ দিন ধরে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে সেখানে সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়।

ইসরায়েল এখনও সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে। সন্ত্রাসীদের হাতে অত্যাধুনিক অস্ত্র তুলে দিয়েও সিরিয়ার সরকার ও জনগণের প্রতিরোধ ভাঙতে পারে নি দেশটির শত্রুরা।

সূত্র: টাইমস অবব ইসরাইল

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ