মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ফারাক্কা ব্রিজ সংস্কারের ঘোষণা, পাশে তৈরি হচ্ছে নতুন সেতু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী অক্টোবর মাসে ভারতের ফারাক্কা ব্রিজের সংস্কার কাজ শুরু হবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তিনি বলেন, ফারাক্কা ব্রিজ সংস্কারের বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই উদ্যোগী হয়েছেন।

অতিরিক্ত চাপ কমাতে ফারাক্কা ব্রিজের পাশে আরও একটি নতুন সেতু তৈরির পরিকল্পনা নিয়েছেন তারা।

বাংলাদেশ-ভারত পানিযুদ্ধ

২০১২ সালে দিনে গড়ে প্রায় ১২ হাজার লরি ফারাক্কা ব্রিজ দিয়ে যাতায়াত করেছে। প্রতিবছরই এ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ সমীক্ষা চালিয়েছে ভারতের ‘সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট’।

ফারাক্কা ব্রিজের দ্রুত সংস্কার প্রয়োজন উল্লেখ করে ফারাক্কা ব্যারেজ প্রকল্পের জেনারেল ম্যানেজার শৈবাল ঘোষ বলেন, ফারাক্কর ওপর অতিরিক্ত চাপ পড়ছে। তাই দ্রুত ব্রিজ সংস্কারের কাজে হাত দেওয়া হচ্ছে।

ফারাক্কা ব্রিজের ওপর ভারি যানবাহনের যাতায়াত কমাতে তারা চার লেনের নতুন ব্রিজ তৈরির পরিকল্পনা হাতে নিয়েছেন বলে জানান শৈবাল ঘোষ ।

প্রসঙ্গত, মুর্শিদাবাদ ও মালদহের সীমান্ত দিয়ে প্রবাহিত গঙ্গা নদীর ওপর ১৯৭৫ সালে তৈরি হয়েছিল বহুল আলোচিত ফারাক্কা বাঁধ। সেই বাঁধের ওপরই ফারাক্কা রেল ও সড়ক তৈরি হয়েছিল। এই বাঁধে রয়েছে ১০৯টি স্লুইসগেট। যা দিয়ে ভারত গঙ্গার পানি নিয়ন্ত্রণ করে থাকে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

আরএম/

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ