মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিএনপি নেতা হাবিব-উন নবী সোহেল ৫ দিনের রিমান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেলকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম এ রিমান্ড মঞ্জুর করেন।

বিএনপি সময়-অসময়

এর আগে গত জানুয়ারি মাসে হাইকোর্টের সামনে পুলিশের গাড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের ঘটনায় শাহবাগ থানায় দায়ের হওয়া মামলায় তাকে আদালতে হাজির করে তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম এএইচএম তোয়াহা পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি নেতা সোহেলকে রাজধানীর গুলশান গোলচত্বর থেকে আটক করে পুলিশ। পরে শাহবাগ থানার ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এ মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

বিএনপি নেতা সোহেলের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে অর্ধশতাধিক মামলা রয়েছে। এ জন্য দীর্ঘদিন আত্মগোপনেও ছিলেন তিনি। গত ১ সেপ্টেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসভায় বক্তব্য দেন সোহেল।

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ