শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

'ওলামায়ে কেরাম সরকারকে চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কওমি মাদরাসা সনদের বিল জাতীয় সংসদে পাস করায় মাননীয় প্রধানমন্ত্রী, স্পিকার ও শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর সহ-সভাপতি মুফতি ফয়জুল্লাহ।

বুধবার রাতে আওয়ার ইসলামের সঙ্গে মুঠোফোন আলাপে তিনি এ কথা জানিয়েছেন।

মাদরাসা সভ্য পৃথিবীর অহঙ্কার

তিনি বলেন, প্রথমেই আমি আল্লাহ তায়ালার অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি; অালহামদুল্লিাহ! শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। কওমি স্বীকৃতি পাওয়ার পেছনে তার অবদান ও ভূমিকা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী,  জায়নুল আবেদীন, জেনারেল শামসুল হকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে শুকরিয়া জানাচ্ছি। সকলের জন্য দোয়া করছি; জাজাকুমুল্লাহ!

তিনি আরো বলেন, এ দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ও মাদরাসা শিক্ষার্থী এ স্বীকৃতি অর্জনের জন্যে পরিশ্রম করেছেন।বিশেষ করে,মুফতি নুরুল আমিন , আল্লামা আব্দুল কুদ্দুস, আল্লামা আশরাফ আলীসহ সকল ওলামায়ে কেরামকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।

মুফতি ফয়জুল্লাহ বলেন, আজ ঐতিহাসিক দিন। কওমি সনদের বিষয়টি আমাদের দাবি অনুযায়ী পূরণ করায়  এ দেশের ওলামায়ে কেরাম সরকারকে চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।

উল্লেখ্য, বুধবার (১৯ সেপ্টেম্বর) ‘কওমি মাদরাসা সমূহের দাওরায়ে হাদিস (তাকমীল)-এর সনদকে আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীনে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান বিল ২০১৮’ জাতীয় সংসদে পাস হয়।

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

আরও পড়ুন: সংসদে পাস হওয়া কওমি মাদরাসা সনদের বিলে যা আছে

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ