মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

খালেদা জিয়ার অনুপস্থিতেই বিচার চলবে: আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খালেদা জিয়ার অনুপস্থিতিতেই কারা অভ্যন্তরে স্থাপিত আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ চলবে। এছাড়া তাকে ব্যক্তিগত হাজিরা থেকেও অব্যাহতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার ১১টা ৩৩ মিনিটে আদালতে মামলার শুনানি শুরু হয়েছে। দুপুরের বিরতির আগে আদালতের বিচারক (ঢাকার পঞ্চম বিশেষ জজ) ড. মো. আখতারুজ্জামান এ আদেশ দিয়েছেন।

এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিতে আদালতে হাজির হবেন না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপি সময়-অসময় 

তার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, খালেদা জিয়া অসুস্থ। তাই তিনি আদালতে হাজির হতে পারবেন না। এ কারণে আদালতে সময় আবেদন করবেন। পাশাপাশি অতিদ্রুত খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে যেন ভর্তি করা হয়, আদালতের কাছে এ বিষয়ে আবেদন করা হবে বলে জানান তিনি।

এদিকে খালেদা জিয়ার মামলার শুনানি কেন্দ্র করে কেন্দ্রীয় কারাগারের সামনে পুলিশ, আনসার এবং গোয়েন্দা সংস্থার বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

বাড়তি নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে কারাগার এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। একই সঙ্গে আশপাশের সড়কগুলোতে যান চলাচল সীমিত করে দেয়া হয়েছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ড প্রদান করে। রায় ঘোষণার পরই আদালত থেকে তাকে রাজধানীর নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় করাগারে নিয়ে যাওয়া হয়।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ