মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘ অধিবেশনে দেয়া বক্তব্যে সংকট সমাধানে সুস্পষ্ট প্রস্তাবনা থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে শুক্রবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী। এ সফরকে সামনে রেখে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, জাতিসংঘের ৭৩তম অধিবেশনে এবারে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে রোহিঙ্গা ইস্যুটি। ২৭ সেপ্টেম্বর বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। সেখানে গতবারের দেয়া পাঁচ দফার আলোকে আরো কিছু প্রস্তাব বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন তিনি।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রস্তুতি ও রোহিঙ্গা আশ্রয় শিবির দেখতে আগামী মাসে বাংলাদেশে আসছে মিয়ানমারের যৌথ ওয়াকিং গ্রুপের সদস্যরা।

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ