মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সিনহা ক্ষমতা হারানোর জ্বালায় মনগড়া কথা বলেছেন: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 'এ ব্রোকেন ড্রিম: রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি' বইয়ে এসকে সিনহার বক্তব্যকে তিনি ক্ষমতা হারানোর জ্বালায় মনগড়া কথা লেখা হয়েছে বলে মন্তব্য করেছেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিদেশে বসে মনগড়া বই লিখেছেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা।

সুপ্রভাত মাদরাসা

বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে একটি অনুষ্ঠানে বইটি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতা হারানোর জ্বালা থেকে বিচারপতি এস কে সিনহা বই লিখে মনগড়া কথা বলছেন। ক্ষমতায় যখন কেউ থাকে না, তখন অনেক অন্তর্জ্বালা বেদনা থাকে। এই অন্তর্জ্বালা থেকে অনেকে অনেক কথা বলেন।

সুরেন্দ্র কুমার সিনহা তার আত্মজীবনীমূলক বইয়ে দাবি করছেন, তাকে সরকার ও সামরিক গোয়েন্দা সংস্থার চাপ এবং হুমকির মুখে দেশত্যাগ করতে হয়েছে।

এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিদেশে বসে যারা এ রকম কথা বলে, সেটা নিয়ে কোনো কথা বলার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। উনি প্রধান বিচারপতি থাকা অবস্থায়, এখন যা বলছেন বইতে, সেটা বলার সাহস কেন একজন বিচারপতির থাকে না- এটা নৈতিকতার প্রশ্ন।

বিচারপতি সিনহা তার বইয়ে লিখেছেন, বাংলাদেশের সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়টি যেন সরকারের পক্ষ যায়, সে জন্য তার ওপর 'সরকারের সর্বোচ্চ মহল থেকে চাপ তৈরি করা হয়েছিল।

উল্লেখ্য, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল-সংক্রান্ত একটি মামলার আপিলের রায়কে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে হলে ২০১৭ সালে বিচারপতি এসকে সিনহা দেশ ছাড়েন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে রয়েছেন।

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরও পড়ুন:
সংসদে পাস হওয়া কওমি মাদরাসা সনদের বিলে যা আছে
কওমী স্বীকৃতিকে কীভাবে দেখছেন অভিভাবকরা?
প্রধানমন্ত্রীকে কওমি জনতার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

কম খরচে কওমী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারের বিস্তারিত তথ্য জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ