মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’ আরও ৩০৫ নেগরান-মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া

'স্বীকৃতির ইতিবাচক দিকগুলো কওমি শিক্ষার্থীরা ধারণ করবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কওমি মাদরাসা সনদের বিল জাতীয় সংসদে পাস করায় মাননীয় প্রধানমন্ত্রী, স্পিকার ও শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন মিরপুর দারুল হাবিব মাদরাসার শাইখুল হাদিস ও কওমি শিক্ষক কল্যাণ সোসাইটির চেয়ারম্যান মাওলানা আব্দুস সামাদ। বৃহস্পতিবার গণমাধ্যমকে পাঠানো এক খুদে বার্তায় তিনি ধন্যবাদ জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ সরকারের যে সমস্ত উর্ধ্বতন কর্মকর্তা কওমি মাদরাসা সনদের স্বীকৃতির পেছনে মেহনত করেছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।

সুপ্রভাত মাদরাসা

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছা ও দেশের ওলামায়ে কেরােমের দীর্ঘ আন্দোলনের বিনিময়ে কওমি মাদরাসার সনদের স্বীকৃতি সংসসে পাস হয়েছে, এটা অবশ্যই আমাদের জন্য খুশির সংবাদ।

মাওলানা আব্দুস সামাদ বলেন, আমি আশাবাদী, এই স্বীকৃতির ইতিবাচক দিকগুলো আমাদের কওমি শিক্ষার্থীরা ধারণ করবে এবং দেশ ও জাতির কল্যাণে তাদের মেধা ও শ্রম ব্যয় করবে।

উল্লেখ্য, বুধবার (১৯ সেপ্টেম্বর) ‘কওমি মাদরাসা সমূহের দাওরায়ে হাদিস (তাকমীল)-এর সনদকে আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীনে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান বিল ২০১৮’ জাতীয় সংসদে পাস হয়।

আরও পড়ুন: সংসদে পাস হওয়া কওমি মাদরাসা সনদের বিলে যা আছে

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ