মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

পাকিস্তান কন্যা খালেদা থেকে দূরে থাকুন: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশকে যদি বাঁচাতে চান তাহলে পাকিস্তান কন্যা ও জঙ্গি সন্ত্রাসের মদদদাতা খালেদা জিয়া থেকে দূরে থাকুন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বিএনপি থাকলে দেশে জঙ্গি উৎপাদন হবে। মুক্তিযোদ্ধাদের হত্যা করবে। আগুন সন্ত্রাস হবে। শনিবার দুপুরে গাইবান্ধা থেকে বগুড়া যাওয়ার পথে পলাশবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করতে চাইলে বিএনপির সঙ্গে কোনো আপোষ নয়। বিএনপির প্রস্তাব ষড়যন্ত্রমূলক, আর ড. কামালের প্রস্তাব চক্রান্তের। তাই আপনারা জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসবেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়।

পলাশবাড়ী উপজেলা জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি শাহ শরিফুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক গোলাম মারুফ মনা, গাইবান্ধা যুব জোটের সাধারণ সম্পাদক সুজন প্রসাদ প্রমুখ।

আরও পড়ুন: হাইয়াতুল উলয়ার পরীক্ষা প্রস্তুতি কমিটির বৈঠক বৃহস্পতিবার

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ