মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা

এবার গ্রাম ছাড়তে ফিলিস্তিনিদের ৮ দিন সময় দিল ইসরাইল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনি বেদুইনদের আহরাম গ্রাম ছাড়তে ৮ দিন সময় দিয়েছে ইসরাইল। ওই গ্রামটি গুড়িয়ে দিয়ে সেখানে নতুন করে ৯২টি বসতি স্থাপন করবে ইসরাইল। কাতারভিত্তিক সংবাদ সংস্থা আলজাজিরা এ খবর দিয়েছে।

আসল তাবলীগ নকল তাবলীগ

খবলে বলা হয়, গত মাসের প্রথম সপ্তাহে ইসরাইল ওই গ্রামটি গুড়িয়ে দিতে শুরু করে। এসময় ফিলিস্তিনিরা ইসরাইলি বুলডোজারের সামনে দাঁড়িয়ে ও শুয়ে পড়ে। পরে ফিলিস্তিনিদের পক্ষে সেখানে অনেক পর্যটকরা অবস্থান নেন।

গ্রামটি না ভাঙার জন্য ইসরাইলের আদালতে করা আপিল শুক্রবার খারিজ করে দেয় দেশটির সুপ্রিম কোর্ট। এর একদিন পর রোববার ফিলিস্তিনিদের উদ্দেশ্যে নোটিশ জারি করেছে ইসরাইলি কর্তৃপক্ষ।

নোটিশে আগামী ৮ দিনের মধ্যে অবস্থানরতদের গ্রাম ছাড়তে বলা হয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন করতে খান আল আহরাম গ্রামে নোটিশ জারি করা হয়েছে। আগামী ১ অক্টোবর গ্রামটি ভাঙার কাজ শুরু করা হবে।

বিবৃতিতে বলা হয়েছে, যদি কেউ এই নোটিশ অমান্য করে গ্রাম ছেড়ে যেতে না চায় তবুও সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

সূত্র: আল-জাজিরা।

ফিলিস্তিনিদের ৮ দিন সময় দিল

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ