মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা

'বৃহত্তর জাতীয় ঐক্য' টিকবে না : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ড. কামাল হোসেন ও ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বের নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠনসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে গড়ে ওঠা ‘বৃহত্তর জাতীয় ঐক্য’ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রসঙ্গে বলেন, এমন জগাখিচুড়ি মার্কা ঐক্য টিকবে বলে আমার বিশ্বাস হয় না।

আজ সোমবার (২৪ সেপ্টেম্বর) সকালে কক্সবাজারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাদের তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগের সড়কযাত্রায় অচিন্তনীয় অবিশ্বাস্য জনস্রোত দেখে বিএনপির জ্বালা শুরু হয়ে গেছে। অন্তর্জ্বালা-হতাশা থেকে তারা আবোল-তাবোল বকছে।

তিনি আরো বলেন, নির্বাচন ঘিরে ক্ষমতাসীন দলের সড়কযাত্রার বিষয়ে বিএনপির নেতারা সম্প্রতি বলেছেন, ট্রেনযাত্রায় ব্যর্থ হয়ে এখন রোর্ডমার্চ করছে আওয়ামী লীগ।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত শনিবার সকালে ঢাকা থেকে সড়কযাত্রা শুরু করে ফেনী হয়ে চট্টগ্রামে এসে প্রথম দিনের সড়কযাত্রা শেষ করেন ওবায়দুল কাদের। রাতে সেখানে অবস্থান করে সকালে শাহ আমানত র. এর মাজার জিয়ারত করে দ্বিতীয় দিনের সড়কযাত্রা শুরু করেন কাদের ও তার সফর সঙ্গী আওয়ামী লীগ নেতারা। সেখান থেকে চট্টগ্রাম হয়ে তারা কক্সবাজারে গিয়ে সড়কযাত্রা শেষ করেন।

আরও পড়ুন: ২৭ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশের ডাক বিএনপির

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ