মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা

'এরদোগান নিজেই লিখছেন নিজের ইতিহাস'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওযার ইসলাম: উইএস কাউন্সিল অব মুসলিম অর্গানাইজেশনের (ইউএসসিএমও) সেক্রেটারি জেনারেল ওসামা গামাল বলেছেন, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান নিজেই নিজের ইতিহাস লিখছেন ।

জাতিসঙ্ঘের ৭৩তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক অবস্থানরত তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে এক মিটিংয়ে তিনি এ মন্তব্য করেন।

এরদোয়ানঃ দ্যা চেঞ্জ মেকার

তিনি বলেন, এরদোগান নিজেই নিজের ইতিহাস রচনা করছেন। রোহিঙ্গা, ইয়েমেন এবং সিরিয়ায় তার মানবতাবাদী সমর্থন ইতিহাস হয়ে থাকবে। দুনিয়ার সবচেয়ে বড় সুপারপাওয়ার দেশগুলো যখন ইদলিব নিয়ে কোনো সমাধান খুঁজে পাচ্ছে না তখন আপনি প্রমাণ করেছেন সুপারপাওয়ার ৫ দেশের চেয়ে এই বিশ্ব অনেক বড়।

নিউইয়র্কে টার্কি-আমেরিকান স্টিয়ারিং কমিটির (টিএএসসি) উদ্যোগে একটি মিটিংয়ে যোগ দিয়েছিলেন এরদোগান। ওই মিটিংরুমে তার সাথে সাক্ষাৎ করেন নিউইয়র্কে বসবাসরত ফিলিস্তিনি ও তুর্কি নাগরিকরা।

এ সময় মিটিংরুমের বাইরে দুই শতাধিক মুসলিম এরদোগানকে স্বাগত জানাতে প্লাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকে। তাদের হাতে 'উই লাভ এরদোগান', উই লাভ তুর্কি' লেখা প্লাকার্ড দেখা যায়।

এরদোগানের জন্য জীবন দিয়ে দেব (ভিডিও)

আরএম/

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ