মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

‘ডিজিটাল নিরাপত্তা আইন হচ্ছে সুস্পষ্ট ডিজিটাল কালাকানুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি মাওলানা মাওলানা ইমতিয়াজ আলম বলেন, সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের নামে ভিন্নমত দমনের অপকৌশল গ্রহণ করেছে। যা হচ্ছে ডিজিটাল কালাকানুনের নামান্তার ও সংবিধান পরিপন্থী।

তিনি আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ কোতয়ালী থানা শাখার এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

গ্রেফতার নির্যাতন কারাবাস

৫ অক্টোবর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পীর সাহেব চরমোনাই ঘোষিত মহাসমাবেশ সফল করার লক্ষ্যে থানা শাখার সভাপতি জনাব নুরুন্নবী তালুকদারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা সেক্রেটারী মাওলানা মাহমুদুল হাসান, জাকির হোসেন প্রমুখ।

প্রধান অতিথি আরো বলেন, স্বাধীনতার ৪৭ বছর পরও সংবাদপত্র ও সাংবাদিকদের কণ্ঠ রোধ করার চেষ্টা করা হচ্ছে। পুলিশ ইচ্ছা করলেই বিনা ওয়ারেন্টে যাকে খুশি গ্রেপ্তার করতে পারবে, এটা মেনে নেয়া যায় না। এটা বাকশালেরই প্রতিধ্বনি। এ আইন বাতিল করতে হবে।

৬০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ খেলাফত মজলিস

এদিকে ৫ অক্টোবর জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে যাত্রাবাড়ী থানা শাখায় এক যৌথ সভা আলহাজ্ব ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন নগর সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া। তিনি বলেন, জাতীয় নির্বাচনের তিনমাস আগে দশ জেলায় ডিসি পরিবর্তনসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রদবদল শুভ লক্ষণ নয়। সুষ্ঠু নির্বাচনের দাবীতে আগামী ৫ তারিখ মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করে দাবী আদায় করতে হবে।

তিনি সকলকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশে যোগদান করে মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করার আহ্বান জানান।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ