মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা

মুসলমানদের অনৈক্যকে কাজে লাগাচ্ছে ইসরাইল: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান বলেছেন, ইহুদিবাদী ইসরাইল মুসলমানদের দুর্বলতা ও অনৈক্যকে নিজেদের স্বার্থে কাজে লাগাচ্ছে। এর মাধ্যমে তারা মুসলমানদের প্রথম কেবলাকে মানুষের মন থেকে মুছে দিতে চায়।

এরদোয়ানঃ দ্যা চেঞ্জ মেকার

সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের অবকাশে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এরদোগান বলেন, নানা ধর্ম ও শান্তির শহর বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের আধিপত্যকামিতার শিকারে পরিণত হতে দেয়া হবে না।

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেছেন, উগ্র ইহুদিবাদীরা ইসরাইলের সহযোগিতায় বায়তুল মুকাদ্দাসের ঐতিহাসিক গঠনবিন্যাস ধ্বংস করতে চায়।

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!

এ সময় তিনি জাতিসংঘের কাঠামোয় সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য মানেই গোটা বিশ্ব নয়। বিশ্বে ন্যায় প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের ১৯৪টি দেশেরই নিরাপত্তা পরিষদে একই ধরনের অধিকার থাকা উচিত।

নিউইয়র্কে টার্কি-আমেরিকান স্টিয়ারিং কমিটির (টিএএসসি) উদ্যোগে একটি মিটিংয়ে যোগ দিয়েছিলেন এরদোগান। ওই মিটিংরুমে তার সাথে সাক্ষাৎ করেন নিউইয়র্কে বসবাসরত ফিলিস্তিনি ও তুর্কি নাগরিকরা।

এ সময় মিটিংরুমের বাইরে দুই শতাধিক মুসলিম এরদোগানকে স্বাগত জানাতে প্লাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকে। তাদের হাতে ‘উই লাভ এরদোগান’, উই লাভ তুর্কি’ লেখা প্লাকার্ড দেখা যায়।

এরদোগানের জন্য জীবন দিয়ে দেব (ভিডিও)

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ