মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা

যারা বৈঠক বাতিল করেছে তারা ছোট মানুষ: ভারতকে ইমরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের সঙ্গে সুসম্পর্ক চাওয়াকে পাকিস্তানের দুর্বলতা হিসেবে ব্যাখ্যা করা উচিত নয় বলে মন্তব্য করেছেন ইমরান খান।

তিনি বরেন, ভালো সম্পর্ক চাওয়ার পেছনে উপমহাদেশের জনগণকে দারিদ্র থেকে মুক্ত করার লক্ষ্য রয়েছে। এ জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠা হওয়া দরকার।

সম্প্রতি সরকারি কর্মকর্তাদের এক অনুষ্ঠানে ইমরান খান বলেন, দুই দেশের মধ্যে আবার বাণিজ্য চালু করতে হবে। এটা নিয়ে কারো ভুল বোঝাবুঝি উচিত হবে না। একে দুর্বলতা হিসেবেও দেখা ঠিক হবে না।

ইমরান বলেন, কোনো পরাশক্তির চাপের কাছে পাকিস্তানের জনগণ মাথানত করবে না। যদি তারা হুমকি দেয় তাহলে পুরো জাতি ঐক্যবদ্ধভাবে শেষ পর্যন্ত তা মোকাবিলা করবে।

রবিবারের ওই অনুষ্ঠানে ইমরান আরও বলেন, পাকিস্তান বন্ধুত্ব চায় দুই দেশের স্বার্থেই। ভারতীয় নেতাদের উদ্ধত আচরণের সমাপ্তির মধ্য দিয়ে পরিস্থিতির উন্নতি ঘটবে।

এর আগে ২১ সেপ্টেম্বর, শুক্রবার ভারতের সঙ্গে বৈঠক বাতিল হওয়ার কারণে ইমরান খান বলেন, ভারতের যারা বৈঠক বাতিল করেছে আসলে তারা ছোট মানুষ। দূরদর্শিতার অভাব রয়েছে।

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ‘সুসম্পর্ক’ বজায় রাখার কথা বলেছেন আগেই। যে দিন তিনি শপথ নেন তার পরের দিন জাতির উদ্দেশে ভাষণেও তিনি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা বলেন।

আরও পড়ুন: তাবলিগ বিষয়ে পরিপত্র স্থগিত করলো সরকার

আপনার ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি – বিস্তারিত জানুন

-আরএম

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ