মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা

৭৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন সরকারি চাকরিজীবীরা: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি চাকরিজীবীদের গৃহঋণ দিতে রাষ্ট্রায়ত্ব ৪ ব্যাংক সোনালী, জনতা, রূপালী ও অগ্রণী এবং হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশনের সঙ্গে চুক্তি সই করেছে অর্থ মন্ত্রণালয়। সচিবালয়ে সকালে এই চুক্তি স্বাক্ষর হয় বলে জানা গেছে।

অর্থমন্ত্রী জানান, পেনশনের পর সরকারি চাকরিজীবীদের অন্তত একটি বাড়ির নিশ্চয়তা দিতেই এ চুক্তি। এর ফলে সর্বনিম্ন ২০ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৭৫ লাখ টাকার ঋণ সুবিধা পাবেন।

পয়লা অক্টোবর থেকে নেয়া শুরু হবে গৃহঋণের আবেদন। সুদের হার হবে ১০ শতাংশ। যার অর্ধেক দেবে সরকার। প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারি পাবেন এই ঋণ সুবিধা। বছরে ৯০০ কোটি টাকা ভর্তুকি দিবে সরকার।

তবে যারা অটোমেটেড পদ্ধতিতে বেতন পান তারাই আগে এই সুবিধা পাবেন বলে জানান অর্থমন্ত্রী। আগামী ২ বছরের মধ্যে সবাই এই সুবিধার আওতায় আসবে বলেও জানান অর্থমন্ত্রী।

আপনার ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি – বিস্তারিত জানুন

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ