মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা

দিল্লিতে তিন তলা ভবন ধসে নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের রাজধানী দিল্লিতে একটি ভবন ধসে নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত সাতজন।

বুধবার (২৬ সেপ্টেম্বর) অশোক বিহার এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন। আহতদের দিল্লির দিপ চান্দ বন্ধু হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, ধ্বংসাবশেষের নিচে আরো কয়েকজন আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

সাওয়ান পার্ক নামে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সকাল ৯টা ২৫ মিনিটে তারা টেলিফোনে ঘটনার খবর পান। এরপরই অগ্নিনির্বাপন বাহিনীর ছয়টি গাড়ি দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।

উত্তর দিল্লি মিউন্সিপ্যাল করপোরেশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ভবনটি প্রায় ২০ বছরের পুরোনো। এর কাঠামোটি দুর্বল এবং ভঙ্গুর অবস্থায় ছিল।

আপনার মাদরাসার জন্য নিন কওমি ম্যানেজমেন্ট সফটওয়্যার

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ