মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরতেই হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরতেই হবে বলে আবারো সাফ জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

তবে রোহিঙ্গা ইস্যুতে প্রতিবেশি দেশের সঙ্গে কোনো লড়াই চান না বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। বলেন জনবহুল দেশে আর কোনো বোঝা বইতে রাজি নয় তার সরকার।

মিয়ানমারের টালবাহানায় রোহিঙ্গা প্রত্যাবাসন বারবার পিছিয়ে যাচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, তাদের প্রতি আর আস্থা রাখা যাচ্ছে না। প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক চাপের মুখে ডিসেম্বরে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও প্রত্যাবাসন এখনও শুরু হয়নি।

আর এর দায়ও বাংলাদেশের ওপর চাপানোর চেষ্টা করেন মিয়ানমার নেত্রী অং সান সু চি।

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ