মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

ইউএস-বাংলার সব ফ্লাইট পরীক্ষা-নীরিক্ষার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের সকল ফ্লাইট পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

তাদের সবগুলো ফ্লাইট পরীক্ষা-নিরীক্ষার পর এ সংক্রান্ত প্রতিবেদনও জমা দিতে সিভিল অ্যাভিয়েশনকে নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের এক অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক এসব তথ্য জানান।

গতকাল বুধবার ঢাকা থেকে ১১ শিশুসহ ১৭১ আরোহী নিয়ে কক্সবাজার বিমানবন্দরে নামতে গিয়ে যান্ত্রিক গোলযোগের মুখে পড়ে ইউএস-বাংলার একটি ফ্লাইট।

পরে সেটি ভয়ানক ঝুঁকি নিয়ে চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। শিশুসহ যাত্রী-ক্রুরা অল্পের জন্য রক্ষা পান।

এর আগে গত ১২ মার্চ নেপালের ত্রিভুবন আর্ন্তজাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার একটি ফ্লাইট বিধ্বস্ত হলে ২৬ জন বাংলাদেশি, ২২ জন নেপালি এবং একজন চীনা যাত্রীসহ মোট ৫১জনের প্রাণহানি হয়।

সবশেষ বুধবার বেসরকারি বিমান সংস্থাটির ফ্লাইটটি চট্টগ্রামে জরুরি অবতরণের কারণে এভিয়েশন সেক্টরে ও বিমান যাত্রীদের মধ্যে এক অবিমিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

তবে বুধবার চট্টগ্রামে জরুরি অবতরণের ঘটনায় প্রশংসিত হয়েছেন উড়োজাহাজটির পাইলট ক্যাপ্টেন জাকারিয়া।

সামনের নোজ হুইল গিয়ার অকেজো অবস্থায় তিনি পেছনের চাকার ওপর ভর করে উড়োজাহাজটি ক্রাশ ল্যান্ডিং করান। এসময় বিমানটিতে আগুনের ধোঁয়া দেখা যায়। এক পর্যায়ে গতি থেমে এলে র‌্যাফট (ইমার্জেন্সি এক্সিট) দিয়ে উড়োজাহাজটির যাত্রীসহ ক্রুরা নিরাপদে নেমে আসতে সক্ষম হন।

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ