মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

কার্গো ভ্যানের ধাক্কায় নভোএয়ারের উড়োজাহাজের বেহাল দশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নভোএয়ারের একটি উড়োজাহাজে ধাক্কা দিয়েছে বিমানের কার্গো ভ্যান। এতে নভোএয়ারের উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামত না করা পর্যন্ত এটিআর ৭২-৫০০ উড়োজাহাজটি উড্ডয়ন করা যাবে না।

কার্গো ভ্যানের ধাক্কায় উড়োজাহাজটির জানালার কাঁচ ভাঙা ছাড়াও মূল বডিতে বড় ফাটল ধরেছে। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

বিমানের গ্রাউন্ড সার্ভিস স্টাফ আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিমানবন্দরের বে-১২-এ ঘটনা ঘটে। জানতে চাইলে নভোএয়ারের কর্মকর্তা নিলাদ্রী জানান, জাহাজের জানালা ও ‘বডি’ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিমান থেকে কোনো ক্ষতিপূরণ চাওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ