মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

আল্লামা আহমদ শফীর ঢাকার খলিফাগণ একত্রিত হচ্ছেন ৩ অক্টোবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুনতাসির বিল্লাহ: শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর খলিফাগণ একত্রিত হচ্ছেন। এ উপলক্ষ্যে খানকায়ে মাদানীয়ার ঢাকাস্থ সব খলিফাকে নিয়ে অনুষ্ঠিত হবে তরবিয়াতি ও মাশওয়ারা মূলক অালোচনা সভা।

অাগামী ২২ মুহাররম, ০৩ অক্টোবর বুধবার সকাল দশটায় জামিয়া হুসাইনিয়া হামিউসসুন্নাহ মাদরাসায় এ তরবিয়াতি সভা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে হাটহাজারী খানকায়ে মাদানীয়া থেকে জামেয়া অারাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ইমাদ উদ্দিনের কাছে মাওলানা আনাস মাদানী স্বাক্ষরিত এক দাওয়াত নামা এসেছে পৌঁছেছে।

দাওয়াত নামায় বলা হয়, সম্মানিত খলিফাগণ, অামাদের শায়েখে হাটহাজারীর সাথে অাপনাদের রয়েছে এক বিশেষ সম্পর্ক৷ এবং নিঃসন্দেহে এটা একটা বড় নেয়ামত৷ হয়তো পৃথিবীতে এই সময় এর চেয়ে বড় কোনো নেয়ামত রয়েছে, অার এটাও সত্য যে এটা একটা জিম্মাদারী৷

অামাদের শায়েখ, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী দীর্ঘ দিন ধরে অান্তরিকতার সাথে জোর পূর্বক বলে অাসছেন যেন উলামা-হযরতদের তার সাথে এক বিশেষ সম্পর্ক অার তার থেকে যারা খেলাফতের ইজাজত পেয়েছে তাদের যেন এক জায়গায় একত্রিত করা হয়৷

খলিফা হিসেবে যে জিম্মাদারী তাদের ওপর দেয়া হয়েছে তাদের যেন সে সম্পর্কে জানিয়ে দেয়া যায়। যাতে করে অামরা মিলেমিশে অনেক গুরুত্বের সাথে উম্মতের সংশোধনের দ্বীনি ফরজ অাদায় করতে পারি৷

এর ওপর ভিত্তি করে হযরত শাইখুল ইসলামের অাশা পূরণের জন্য, হাটহাজারী হযরতেরই নির্দেশে ঢাকার সব খলিফার জন্য এক তরবিয়াতি এবং পরামর্শ মূলক জলসার অায়োজন করা হয়েছে।

আমরা অাশাবাদি, অাপনারা সময় মত উক্ত মজলিসে উপস্থিত হয়ে হাটহাজারী হযরতের অন্তর খুশি করবেন। অার অাল্লাহ চাহেন তো অাপনার সম্পর্ক সালামত থাকবে৷

উল্লেখ্য, ঢাকায় আল্লামা শাহ আহমদ শফীর প্রায় ১০০ জন খলিফা রয়েছেন। যারা বিভিন্ন দ্বীনি খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন।

একত্রিত হওয়ার স্থান: জামিয়া হুসাইনিয়া হামিউসসুন্নাহ মাদরাসা। যাতায়াত: ৪৩/৯ ক-খ স্বামীবাগ (সায়েদাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন পার্কের পাশে) ঢাকা।

প্রয়োজনে: ০১৭১৬-৫৭৫১৬৪, ০১৫৫৪-৩১৮২৬১, ০১৮১৯-২৪৫৫০৩

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ