মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

‘আরব-ন্যাটো’ গঠনের উদ্যোগে মুসলিম দেশগুলোর বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি প্রজাতন্ত্র ইরানকে মোকাবেলার জন্য ন্যাটোর মতো একটি আঞ্চলিক জোট গঠনের লক্ষ্য নিয়ে আরব পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

তাবলীগ জামাতের কারগুজারি

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এ বৈঠকক অনুষ্ঠিত হয়েছে।  বৈঠকটিতে ‘আরব-ন্যাটো’ গঠনের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। খবর খালিজ টাইমস-এর।

বৈঠকে  সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, মিশর এবং জর্দানের মন্ত্রীরা অংশ নেন।

বৈঠকে অংশ নেওয়া সব দেশ ইরান-বিরোধী জোট গঠন ও হুমকি মোকাবেলায় তেহরানের বিরুদ্ধে লড়াই করার ওপর গুরুত্ব দিয়েছে বলে জানান মার্কিন পররাষ্ট্র দপ্তর।

নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করতে ‘মিডল ইস্ট স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স’ বা ‘মধ্যপ্রাচ্য কৌশলগত জোট’ গঠনের বিষয়ে আরব পররাষ্ট্রমন্ত্রীরা ফলপ্রসূ আলোচনা করেছেন বলেও জানায় মার্কিন দপ্তর।

এদিকে গতকালের বৈঠকের পর এর প্রতিক্রিয়া হিসেবে কাতারের পররাষ্ট্রমন্ত্রী আবদুর রহমান আলে সানি বলেছেন, সৌদি আরবের সঙ্গে তার দেশের দ্বন্দ্ব মিটমাট না হলে আমেরিকার কাঙ্ক্ষিত জোট কাজ করবে না।

তিনি বলেন, এই বৈঠক গুরুত্বপূর্ণ কিন্তু আমাদেরকে এসব দেশের মধ্যকার চ্যালেঞ্জগুলো চিহ্নিত করতে হবে। পারস্য উপসাগরীয় দেশগুলোর দ্বন্দ্ব মীমাংসা করাই সম্ভাব্য এ জোটের জন্য আসল চ্যালেঞ্জ বলেও তিনি মন্তব্য করেন।

সূত্র: পার্সটুডে, খালিজ টাইমস

আরও পড়ুন- মিরপুর ওয়াজাহাতি জোড় থেকে ৯ ঘোষণা
আপনার ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয়- ক্লিক

-আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ