মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

ইন্দোনেশিয়ায় সুনামি ও ভূমিকম্পে নিহত ৪৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ায় তীব্র ভূমিকম্প ও সুনামিতে এখন পর্যন্ত ৪৮ জন নিহত ও চার শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির সুলাওয়েসি দ্বীপের পালু শহরে এ হতাহতের ঘটনা ঘটেছে। শুক্রবার ইন্দোনেশীয় কর্তৃপক্ষ সুলাওয়েসি দ্বীপে সুনামি সতর্কতা তুলে নেয়ার কিছুক্ষণ পর ৬ ফুট উঁচু ঢেউ নিয়ে সুনামি আঘাত হানে। শক্তিশালী ৭.৫ মাত্রার ভূমিকম্পের পরেই আছড়ে পড়ে সুনামি।

আপনার ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয়- ক্লিক

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ নিরসন সংস্থার মুখপাত্র সূতোপো পুরো নুগরোও শনিবার সংবাদ সম্মেলনে এই হতাহতের খবর জানিয়েছেন। খবর চাইনা গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের।

শুক্রবার প্রথমে ইন্দোনেশিয়া কেঁপে ওঠে তীব্র ভূমিকম্পে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৫। ভূমিকম্পের উৎসস্থল (এপিসেন্টার) ছিল যেখানে, তার থেকে ৮০ কিলোমিটার দূরে পালু শহরে আছড়ে পড়ে সুনামি। পালু শহরে বসবাস করেন সাড়ে তিন লাখের বেশি মানুষ।

মার্কিন জিওলজিক্যাল সার্ভে প্রথমে জানিয়েছিল, কম্পনের মাত্রা ৭.৭। তবে পরে জানানো হয়, রিখটার স্কেলে ৭.৫ তীব্রতার কম্পন ধরা পড়েছে।

ভূমিকম্পপ্রবণ দেশগুলির মধ্যে প্রথম সারিতেই রয়েছে ইন্দোনেশিয়া। মাঝেমধ্যেই কেঁপে উঠে এই দ্বীপ রাষ্ট্র। ২০০৪ সালে এখনও পর্যন্ত সবচেয়ে বড় ভূমিকম্প এবং তার জেরে সুনামি আছড়ে পড়ে অন্তত ১৩টি দেশে। সব দেশ মিলিয়ে দুই লাখের বেশি মানুষের মৃত্যু হয়। শুধু ইন্দোনেশিয়াতেই মৃতের সংখ্যা ছিল এক লাখ ২০ হাজার।

আরও পড়ুন:

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ