মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

এখন থেকে মিরপুর মারকাজ আলেমরা চালাবেন: ইলিয়াস মোল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মাহমুদ, মাহমুদ হাসান: সর্বদা অা‌লেম‌দের পা‌শে থাকার অ‌ঙ্গীকার ক‌রে‌ ঢাকা ১৬ আসনের (মিরপুর) এমপি ইলিয়াস মোল্লাহ বলেছেন, আমরা আলেমদের সাথে আছি, থাকবো।

তিনি বলেন, মিরপু‌রে অা‌লেম‌দের কথা অনুযায়ী তাবলিগের কাজ চল‌বে। সরকারও অা‌লেম‌দের সা‌থেই আছেন ও থাকবেন।

তাবলিগ জামাতে চলমান পরিস্থিতির অবস্থান স্পষ্ট করার লক্ষ্যে রাজধানীর মিরপুরে ১২ নাম্বার হারুন মোল্লাহ ঈদগাহ মাঠে সকাল ৮টা থেকে শুরু হওয়া ওয়াজাগাতী জোড়ে তিনি এ কথা বলেন।

ইলিয়াস মোল্লাহ বলেন, আমি আমার জীবনে এই প্রথম এত আলেম বুযুর্গের সামনে কথা বলছি। এটা আমার সৌভাগ্য। আল্লাহর কাছে এজন্য হাজার হাজার শুকরিয়া। আমি সবসময় আলেমদের সঙ্গে থাকার চেষ্টা করি।

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!

তিনি বলেন, আমরা সবসময় চাই শান্তির পক্ষে। (তাবলিগ) কাকরাইল মস‌জিদকে দুই ভাগ করতে দেওয়া যাবে না, ইজতেমাও দুই ভাগ হবে না।  এসময় তিনি আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধাচারণকারীদের কঠোর হুঁশিয়ারি দেন।

ইসলাম বহির্ভূত কাজ না করার অঙ্গীকার করে তিনি বলেন, আমি ইসলামের বাইরে যাব না, কুরআন ও রাসুলের বাইরে কোনো কাজ করব না।

তিনি অাগামী বৃহস্প‌তিবার থে‌কে অা‌লেম‌দের মিরপু‌রের মারকা‌জে থাকার ঘোষণা দিয়ে বলেন, মিরপু‌র ৬ নাম্বার শবগুজারী মস‌জিদ বৃহস্পতিবার থেকে  আলেমরা চালাবেন।

আরও পড়ুন

মিরপুরে চলছে ওয়াজাহাতি জোড়; বয়ান করছেন আলেমগণ
আমি ওয়াসিফ সাহেবকে অা‌লেম‌দের সা‌থে বসার অনু‌রোধ ক‌রছি: এমপি আসলাম
সাদ সাহেবের অনুসারীরা ব্যক্তিপূজা করছেন: আল্লামা জুনায়েদ বাবুনগরী

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ