মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

২২ শর্তে সোহরাওয়ার্দীতে জনসভার অনুমতি পেল বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ২২ শর্তসাপেক্ষে আগামীকাল রোববার জনসভার অনুমতি পেয়েছে বিএনপি। আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে দেখা করলে তাদের এ অনুমতি দেওয়া হয়।

এর আগে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে জনসভার অনুমতি নিতে পুলিশ কমিশনারের কার্যালয়ে যায় বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধিদল।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন। অপর সদস্য হলেন- দলের সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

২২ শর্তের মধ্যে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হলো- জনগণের ভোগান্তি যাতে না হয় এজন্য নির্ধারিত স্থানের বাইরে জনসমাবেশ করা যাবে না। এ ছাড়া নির্ধারিত স্থানের বাইরে উসকানিমূলক কোনো বক্তব্য কিংবা প্রচারপত্র বিলি করা যাবে না।

দলের সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

আপনার ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ