বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কওমি স্বীকৃতির পর হাইআতুল উলইয়ার প্রথম বৈঠক কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: কওমি সনদ বিল সংসদে পাশ হওয়ার পর আগামী কাল প্রথম বৈঠকে বসছে আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের নেতৃবৃন্দ্র।

স্বীকৃতি ইস্যুতে প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা ও ৯ টি এজেন্ডা নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

হাটহাজারী মাদরাসায় সোমবার দুপুরের এ বৈঠকে সভাপতিত্ব করবেন সংগঠনের চেয়ারম্যান আল্লামা আহমদ শফী। বৈঠকে ৬ বোর্ডের কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।

গত ১৯ অক্টোবর জাতীয় সংসদে কওমি স্বীকৃতি আইন সর্বসম্মতিক্রমে পাস হয়। এর পর পরই প্রধানমন্ত্রীকে আলেমদের পক্ষ থেকে গণসংবর্ধনার বিষয়টি সামনে আসে।

হাইআতুল উলইয়ার দফতর সম্পাদক মাওলানা ওসিউর রহমান আওয়ার ইসলামকে বলেন, হাইআতুল উলয়ার বৈঠকে প্রধানমন্ত্রীকে সংবর্ধনাসহ মোট ৯ টি এজেন্ডা রয়েছে।

এগুলোর মধ্যে চলতি বছর পরীক্ষার প্রস্তুতি ও সময় নির্ধারণ, গত ২ বছরের অর্থনৈতিক রিপোর্ট পেশ এবং অনলাইনে পরীক্ষার রেজিস্ট্রেশন চালুর বিষয়ে আলোচনা উল্লেখযোগ্য।

কওমি মাদরাসায় ভর্তি প্রক্রিয়া ও পরীক্ষা পদ্ধতির আধুনিকায়ন বিষয়ে ভাবছে হাইআতুল উলয়ার নেতৃবৃন্দ। এ কারণে আগামী বৈঠকে বিষয়টি গুরুত্ব পাবে বলে জানা গেছে।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

দীর্ঘ বিরতির পর এ বৈঠকে হাইআতুল উলয়ার সব নেতা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মাওলানা ওয়াসিউর রহমান। তিনি বলেন, কওমি সনদের বিল জাতীয় সংসদে পাস হওয়ার পর এটিই হাইআতুল উলয়ার প্রথম বৈঠক। আশা করছি সবাই এতে উপস্থিত হবেন।

এর আগে ২০ অক্টোবর কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের বৈঠকেও প্রধানমন্ত্রীকে সংবর্ধনার বিষয়টি আলোচনায় আসে। নেতারা প্রধানমন্ত্রীকে সংবর্ধনার বিষয়ে সম্মত হন।

সংবর্ধনার সম্ভাব্য স্থান হিসেবে সোহরাওয়ার্দী উদ্যান অথবা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র‘র বিষয়ে মত দেন নেতারা।

উল্লেখ্য, ২০১৬ সালের ১১ এপ্রিল গণভবনে এক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদরাসার সর্বোচ্চ ক্লাস দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান ঘোষণা করেন। এরপর ৬ বোর্ডের অধীনে মাদরাসার পরীক্ষা কার্যক্রম পরিচালনার জন্য গঠিত হয় আল হাইআতুল উলয়া। সংস্থাটির অধীনে এরই মধ্যে ২ টি কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

চালু হয়েছে কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ