মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

জাতিসংঘের সংস্কারের আওয়াজ তুললেন সুষমা স্বরাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এরদোগানের পর জরুরি ভিত্তিতে জাতিসংঘ সংস্কারের দাবি জানিয়েছেন ভারত। ভারত-পাকিস্তানের সম্পর্কের অবনতি এবং সীমান্তে সন্ত্রাসবাদের স্থায়িত্ব নিয়ে কথা বলতে গিয়ে এই আন্তর্জাতিক সংস্থার সংস্কারের প্রয়োজনীয়তা উল্লেখ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ সভায় তিনি এই আহ্বান জানান।

সুষমা স্বরাজ বলেন, জাতিসংঘের মৌলিক সংস্কারের প্রয়োজনীয়তা আমাদের স্বীকার করতেই হবে। মৌলিক সংস্কারের অভাবে জাতিসংঘ তার তাৎপর্য হারিয়ে ফেলছে। তাই এটা শুরু করতে হবে আজই, আগামীকাল করলে অনেক দেরি হয়ে যাবে। এখনই যদি কোনও পদক্ষেপ না নেয়া হয়, তবে জোটবদ্ধতা ধসে পড়বে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে আমরা বলতে পারি না যে এটা আমি ও আমার। জাতিসংঘের মূল নীতিগুলো একটি পরিবারের মতো হওয়া উচিত। লেনদেন নয়, ভালোবাসা দিয়ে একটি পরিবার গঠিত হয়।

সূত্র: এনডিটিভি

আপনার ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয়- ক্লিক

-আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ