মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

বিএনপির জনসভাস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ রোববার জনসভা করতে যাচ্ছে বিএনপি। দুপুর ২টার দিকে আনুষ্ঠানিকভাবে এ জনসভা শুরু হবে। এর মধ্যেই নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন বলে জানা গেছে।

এককভাবে এ জনসভায় দলটি খালেদা জিয়ার মুক্তি ও সুষ্ঠু নির্বাচনসহ সাত দফা দাবি তুলে ধরা ছাড়াও ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কী করা হবে তা নিয়েও ১২ লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরবে। কার্যত, এই জনসভার মাধ্যমে পুরো অক্টোবর জুড়েই রাজপথে সরব থাকতে চায় দলটি।

শতবর্ষ পরে ফিরে দেখা ইতিহাস বঙ্গভঙ্গ ও মুসলিম লীগ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি সফল ঐতিহাসিক জনসভার প্রস্তুতি নেয়া হয়েছে। বেলা ২টায় এ সমাবেশ শুরু হবে।

জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন। সেখানে তিনি সাত দফার কথা বলবেন। একই সঙ্গে ১২টি কর্মপরিকল্পনার কথা তুলে ধরবেন মির্জা ফখরুল।

এ ছাড়া জনসভা থেকে নীতিনির্ধারণী বক্তব্য, ভবিষ্যতের কর্মপন্থা, ভবিষ্যতের কর্মসূচি আসবে বলে জানিয়েছেন বিএনপির নেতারা।

গতকাল শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ দলটিকে ২২টি শর্তে এ জনসভার অনুমতি দিয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করে বলেন, বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত জনসভার অনুমতি দিয়েছে। রোববার একটি সফল জনসভা হবে।

আপনার ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয়- ক্লিক

আরও পড়ুন-  ক্রোয়েশিয়ার কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থানে হাফেজ শিহাবুল্লাহ

-আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ