মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

সোহরাওয়ার্দীতে আজ আগামীর বার্তা দেবে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ রবিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত জনসভা অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর পুলিশ ২২ শর্তে এই জনসভার অনুমতি দিয়েছে। জনসভা থেকে দলের শীর্ষ নেতারা আগামী দিনের কর্মসূচি সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।

শতবর্ষ পরে ফিরে দেখা ইতিহাস বঙ্গভঙ্গ ও মুসলিম লীগ

সোহরাওয়ার্দী উদ্যানে বিকাল ২টায় এ জনসভায় ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে দলটি।

এককভাবে এ জনসভায় দলটি খালেদা জিয়ার মুক্তি ও সুষ্ঠু নির্বাচনসহ সাত দফা দাবি তুলে ধরা ছাড়াও ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কী করা হবে তা নিয়েও ১২ লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরবে। কার্যত, এই জনসভার মাধ্যমে পুরো অক্টোবর জুড়েই রাজপথে সরব থাকতে চায় দলটি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি সফল ঐতিহাসিক জনসভার প্রস্তুতি নেয়া হয়েছে। বেলা ২টায় এ সমাবেশ শুরু হবে।

কী কারণে বিএনপি আন্দোলনে যেতে চায়, কী হলে নির্বাচনে যাবে সেসব বিষয় স্পষ্ট করা হবে জনসভায়। আন্দোলনে যাওয়ার একটি বার্তাও দেবেন সিনিয়র নেতারা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনসভা থেকে আমরা আমাদের নীতিনির্ধারণী বক্তব্য দেবো; ভবিষ্যতের কর্মপন্থা, ভবিষ্যতের কর্মসূচি এগুলোই আসবে সেখানে।

আপনার ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয়- ক্লিক

আরও পড়ুন-  সভাপতিকে না জানিয়েই মুসলিম লীগের কাউন্সিলের অভিযোগ

-আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ