বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি

যুক্তরাষ্ট্রে ৭ কর্মকর্তা গুলিবিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রে সাত আইন প্রয়োগকারী কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা মারাত্মক। সাউথ ক্যারোলিনার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এক বন্দুকধারীর গুলিতে ওই কর্মকর্তারা গুলিবিদ্ধ হয়েছেন। খবর বিবিসির।

শেরিফ অফিস থেকে ফোন করে ফ্লোরেন্স শহরের পুলিশের কাছে সহায়তা চাওয়া হয়। ফোন পাওয়ার পর পরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এক বন্দুকধারী শিশুদের জিম্মি করে রেখেছিল। প্রায় দু'ঘণ্টা শিশুদের জিম্মি করে রাখা হয়।

পরে পুলিশের সহায়তায় ওই বন্দুকধারী আত্মসমর্পন করতে বাধ্য হয় এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার পরিচয় এখনও জানা যায়নি। কি কারণে সে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে সেটাও এখনও পরিস্কার নয়।

গান ভায়োলেন্স আর্কাইভের এক প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ১৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

আরও পড়ুন

হেফাজত, কওমি স্বীকৃতি ও সংবর্ধনা বিষয়ে দীর্ঘ কথা বললেন প্রধানমন্ত্রী
ঢাকার ইতিহাস ভিন্নভাবে লেখাতে চায় ইসলামী আন্দোলন

-আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ