বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ১৫ বছরের জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতির অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট লি মিয়ং-বাক’কে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন সিউলের একটি আদালত।

দ্য ওয়াশিংটন পোস্ট’এর এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার তার বিরুদ্ধে আনা ঘুষ, অর্থ আত্মসাৎ এবং অন্যান্য অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই কারাদণ্ড দেয়া হয়। এই রায়ের বিরুদ্ধে আপিল করতে এক সপ্তাহ সময় পাবেন তিনি।

মাদরাসা সভ্য পৃথিবীর অহঙ্কার

চ্যানেল নিউজ এশিয়া’র প্রতিবেদনে বলা হয়, আদালতে লি তার ভাইয়ের একটি প্রাইভেট অটো পার্টস মেকার কোম্পানি থেকে দুই কোটি ১৭ লাখ ৭০ হাজার ডলার আত্মসাৎ এবং স্যামসাংসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষগ্রহণের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন।

আরো বলা হয়, ৭৬ বছর বয়সী লির বিরুদ্ধে করা সব ধরনের অভিযোগ তিনি অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে তদন্তের ভিত্তিতে এই রায় দেয়া হয়েছে, সেটাকে প্রভাবিত করেছে বর্তমান প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের রাজনৈতিক প্রতিহিংসা।

দ্য ওয়াশিংটন পোস্ট’র প্রতিবেদনে বলা হয়, ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ছিলেন লি। গত মার্চ মাসে গ্রেপ্তার হওয়ার পর থেকে সিউলের একটি কারাগারে রাখা হয় তাকে। তার এই কারাদণ্ড দক্ষিণ কোরিয়ার রক্ষণশীলদের প্রতি আরেকটি আঘাত।

আরো পড়ুন- মিরসরাইয়ে ‘জঙ্গি আস্তানা’য় অভিযানে ২ মরদেহ উদ্ধার

ব্যস্ততার জন্য যেসব পিন্সিপাল মাদরাসায় সময় দিতে পারেন না; তাদের জন্য সুখবর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ