মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

তিন দিন ধরে অনশনে অসুস্থ আখতার, হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে তিন দিন ধরে অনশন চালিয়ে আসা শিক্ষার্থী আকতার হোসেন অসুস্থ হয়ে পড়েছে। তাই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনরত আইন বিভাগের ছাত্র আকতারকে দেখতে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী, আইন অনুষদের ডিন অধ্যাপক রহমত উল্লাহ।

আকতারের দাবিকে ‘স্বাগত জানিয়ে’ প্রক্টর গোলাম রাব্বানী বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করার প্রতিশ্রুতি দেন। তারপর তিনি আকতারকে ডাবের পানি খেয়ে অনশন ভাঙার অনুরোধ করতে থাকেন।

এরপর অন্যদের নিয়ে আখতারকে অনশন ভাঙার অনুরোধ করতে থাকেন৷ কিন্তু তাতেও আখতার অনড়।

এক পর্যায়ে আকতার হাত পা ছোড়াছুড়ি আর চিৎকার শুরু করেন৷ তখন কয়েকজন মিলে ধরাধরি করে হাত থেকে স্যালাইনের ক্যানেলা খুলে তাকে রিকশায় তোলেন। রিকশায় তোলার পরও আকতার চিৎকার করতে থাকেন।

ওই অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। প্রক্টর এবং অন্য শিক্ষকরাও তার সঙ্গে যান।

খাশোগি হত্যাকাণ্ডে জড়িত ১৫ জনের ছবি প্রকাশ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ