মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

একমাস হয়ে গেলো আল্লাহ এখনো সাড়া দিচ্ছে না?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি আবদুল্লাহ তামিম

মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ ও জিন জাতিকে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। আল্লাহ্‌র আদেশ মেনে চলা, তার পছন্দনীয় কাজ করাই ইবাদত।

আল্লাহর ইবাদত করাই বান্দার কাজ।সৃষ্টির মূল লক্ষ্য। জীবন দিয়েছেন আল্লাহ। আর এ জীবনে আসে নানান দু:খ কষ্ট আর বেদনা। এসব কষ্ট সম্পর্কে আল্লাহর কাছে বললেও আল্লাহ আমাদের ডাকে সাড়া দিচ্ছে না কেনো। অনেকেই আমরা নিরাশ হয়ে যাই।

প্রশ্ন: মহান রব পবিত্র কুরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো। যখন তারা আমার কাছে প্রার্থনা করে, তখন তাদের প্রার্থনা কবুল করে নিই। আমি একটা বড় বিপদে পড়েছি, মহান রবের কাছে আমি, আব্বু, আম্মু, তাহাজ্জুদ, নফল নামাজ, নফল রোজা রেখে মহান রবের কাছে প্রার্থনা করছি, কাকুতি/মিনতি করে বিপদ থেকে উদ্ধার হতে চাচ্ছি। ১মাস হয়ে গেল, ফলাফল পেলাম না, কারন কি?

উত্তর: আল্লাহর রাহমত হতে নিরাশ হওয়া কোন মুসলিমের স্বভাব নয়। বরং এই স্বভাব কাফের মুশরিকদের।

আল্লাহ তাআলা বলেন,

ক) তোমরা আল্লাহর রাহমাত হতে নিরাশ হয়ো না। (সূরা যুমার- ৫৩)
খ) হে মুমিনগণ! ধৈর্য ও নামাযের মাধ্যমে (আল্লাহর) সাহায্য চাও। (সূরা বাকারা- ১৫৩)
গ) আর যখন (বান্দা) নিরাশ হয়ে পড়ে তখনই তিনি (আল্লাহ) বৃষ্টি বর্ষণ করেন এবং তাঁর করুণা বর্ষণ করেন। (সূরা শুরা- ২৮)

নবী (সা.) বলেন, “বিপদের প্রথম আঘাতেই ধৈর্যধারণ করাই প্রকৃত ধৈর্য।” (সহীহ বুখারী, হা- ১২১৭)

অতএব, প্রত্যেক বিপদাপদে আক্রান্ত মুসলিম নর-নারীকে নিরাশ বা হতাশ না হয়ে এবং ধৈর্যহারা না হয়ে বরং ধৈর্যধারণ করে নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য ও রহমত কামনায় অটল থাকতে হবে।

আর চরম ধৈর্যধারণ মূহুর্তেই শয়তান বান্দার মনে কুমন্ত্রনা ও কুবাসনা জাগিয়ে বিভ্রান্ত করার অপচেষ্টা করে। আল্লাহর সাহায্য ও রাহমত প্রকৃত আশাবাদী মুসলিম, মুমিন বান্দা-বান্দিদের জন্য, নৈরাশাবাদীদের জন্য নয়।

আরো পড়ুন-
‘ছেলেরা আমার গায়ে হাত দিলে বিচ্ছিরি লাগে’
অশ্লীল যুগের পার্শ্ব চরিত্রের আদিম যুগের নির্যাতন
বন্ধ হলো জামালপুরে নিজামুদ্দীনপন্থীদের ইজতেমা

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ