মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

জাবিতে অতিথি পাখি দেখতে টিকিট লাগবে: পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শীতকালে কেউ অতিথি পাখি দেখতে গেলে তাকে টিকিট কেটেই দেখতে হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এতে করে সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের আয় বাড়বে। সেই সঙ্গে সেখানকার সুযোগ সুবিধা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (২৩ অক্টোবর) পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক বৈঠক শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উন্নয়ন সম্পর্কিত প্রকল্প নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন।

এদিন একনেকে ২১টি (নতুন ও সংশোধিত) প্রকল্প অনুমোদন দেয়া হয়। এতে মোট ব্যয় ধরা হয় ১৯ হাজার ৭৭৮ কোটি ৭৩ লাখ টাকা।

এর মধ্যে সরকারি অর্থায়ন করা হবে ১৭ হাজার ৩১৬ কোটি ৯৩ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় করা হবে ২৩৩ কোটি ৯৩ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ২ হাজার ২২৭ কোটি ৮৭ লাখ টাকা।

একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব প্রকল্পের অনুমোদন দেন। বৈঠকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উন্নয়নে ১৪৪৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয়া হয়।

ঢাকা ও খুলনা বিভাগের রাস্তা ও ব্রীজসহ যোগাযোগ অবকাঠামো উন্নয়ন করতে চায় সরকার। এজন্য ‘দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন’ নামের একটি প্রকল্প অনুমোদন দিয়েছে, এটি বাস্তবায়নে খরচ হবে ১ হাজার ৮৬৭ কোটি টাকা।

এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৬১০ কোটি ৭৫ লাখ টাকা এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণ থেকে ১ হাজার ২৫৬ কোটি ২৫ লাখ টাকা ব্যয় করা হবে।

আরো পড়ুন-
‘ছেলেরা আমার গায়ে হাত দিলে বিচ্ছিরি লাগে’
অশ্লীল যুগের পার্শ্ব চরিত্রের আদিম যুগের নির্যাতন
বন্ধ হলো জামালপুরে নিজামুদ্দীনপন্থীদের ইজতেমা

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ