বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি

সবাইকে বিদায় জানিয়ে অবসরে যাচ্ছেন অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচন থেকে অব্যাহতি নিচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি আর নির্বাচনে দাঁড়াবেন না। একইসঙ্গে তিনি অর্থমন্ত্রী দায়িত্বও ছেড়ে দেবেন। মঙ্গলবার সংসদে দেয়া বক্তব্যে তিনি নিজের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

রাতে সংসদে দেয়া বক্তব্যকে নিজের শেষ বক্তব্য হিসেবে উল্লেখ করে সবার কাছ থেকে বিদায় চেয়েছেন। আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমি আর নির্বাচন করছি না। এ জন্য এটা আমার শেষ বক্তৃতা।’

মঙ্গলবার রাতে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বক্তব্য দেয়ার সময় তাকে অনেকটা আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়। এসময় নিজের সফলতার পেছনে দেশবাসীর অবদান রয়েছে বলে মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার জীবনে যা করতে সক্ষম হয়েছি, তার প্রধান কারণ হলো মানুষের দোয়া। মানুষের দোয়াই আমাকে উৎসাহিত করেছে। আমি অবসরে যাচ্ছি, এটা ঠিক তবে চলে যাচ্ছি না। সংশ্লিষ্ট থাকবো। তবে অর্থমন্ত্রীর যে গুরু দায়িত্ব, তা আর পালন করছি না।’

হাসপাতালে অনুপস্থিত চিকিৎসকদের তালিকা চেয়েছে হাইকোর্ট

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ