মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

ভর্তি পরীক্ষায় বাদ পড়া শিক্ষার্থীরা টাকা ফেরত পাচ্ছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৮-১৯ শিক্ষাবর্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা যারা দেয়ার সুযোগ পাচ্ছেন না, তাদের টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার এডিশনাল রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যেসব আবেদনকারী ফি জমা দিয়েছেন, কিন্তু জিপিএ ৯.৪২ এর কম থাকায় ভর্তি পরীক্ষায় অংশ নিতে সুযোগ পাননি তাদের কাছ থেকে আবেদন ফি বাবদ ৭০০ টাকা থেকে প্রসেসিং ফি-এর ২০০ টাকা রেখে অবশিষ্ট ৫০০ টাকা ফেরত দেয়া হবে।

এজন্য শিক্ষার্থীদের ৩০ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগ ইন করে আগামী ৩০ নভেম্বরের মধ্যে একটি রকেট নাম্বার দিতে হবে। পরবর্তীতে ওই রকেট নাম্বারে ৫০০ টাকা ফেরত দেয়া হবে।

বাকৃবিতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অনলাইনে প্রায় ২০ হাজার শিক্ষার্থী আবেদন করেন। প্রতিবছরের ন্যায় ২০ হাজার জনের মধ্যে মেধার ভিত্তিতে আসন সংখ্যার দশগুণ মোট ১২ হাজার ৩০০ জন আবেদনকারীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছে। ভর্তি পরীক্ষা হবে ১০ নভেম্বর।

ময়মনসিংহের মানুষের জন্য ১৯৫ প্রকল্প উপহার: প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ