বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংলাপের জন্য প্রধানমন্ত্রীকে কাদের সিদ্দিকীর ধন্যবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শেখ হাসিনা দেশ চালানোর কারণে আজ দেশের এ পরিস্থিতি হয়েছে। এরপরও তাঁকে ধন্যবাদ জানাই। অনেক দিন পরে হলেও তিনি আলোচনায় বসেছেন। যে মুহূর্ত থেকে আলোচনায় বসেছেন, সে মুহূর্ত থেকে সামান্য উন্নতি হয়েছে। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এসব কথা বলেন।

আজ সোমবার (৫ নভেম্বর) রাজধানীর মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিতসভা শেষে জাতীয় ঐক্যফ্রন্টে যোগদানের ঘোষণা দিয়ে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী আরো বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আজ এ মুহূর্ত থেকে আমি জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিলাম। জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে থেকে কামাল হোসেন আমাদের আইনি সহায়তা দেবেন আর আমরা বাকিরা দেশের জন্য যুদ্ধ করব। জাতির মুক্তির জন্য একসঙ্গে কাজ করব।

তিনি বলেন, এখন সংযত ভাষায় কথা বলতে শুরু করেছে সরকার। আমরা এটাই চেয়েছিলাম। দেশের মানুষ আজ মুক্তি চায়। আমরা একটু সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। এই লক্ষ্যেই আমি ড. কামাল হোসেনের সাথে একাত্মতা ঘোষণা করলাম।

এসময় সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে ঐক্যফ্রন্টে যোগ দেয়ার আহ্বান জানিয়ে বঙ্গবীর বলেন, বি. চৌধুরী, কামাল হোসেন ও আমরা মিলে জাতীয় ঐক্য তৈরির প্রচেষ্টার কথা অনেক আগেই বলেছিলাম।

৩ নভেম্বর জেলহত্যা দিবসের অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলাম। কামাল হোসেনের কথা শুনে তিনি আসেননি। সামনে নিশ্চয়ই আসবেন। সে প্রত্যাশায় রইলাম।

কাদের সিদ্দিকী বলেন, পাকিস্তানি দোসররা যদি জনতার কাছে পরাজিত হতে পারে তাহলে লড়াইয়ের মাধ্যমে নব্য স্বৈরাচারও পরাজিত হবে। ড়াই করব আমরা, আর আইনি সহায়তা দেবেন ডক্টর কামাল হোসেন। আমার দল সমস্ত মেধা ও শ্রম দিয়ে ঐক্যফ্রন্টের পাশে থাকব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব, জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয়ক মোস্তফা মহসীন মন্টু, সুলতান মোহাম্মদ মনসুর।

গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান প্রমুখ।

সাইফুল ইসলামের মৃত্যুতে হাইয়াতুল উলইয়ার শোক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ