বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১ নভেম্বর জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১  নভেম্বর শুরু হবে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি।

জানা যায়, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরম বিক্রির কার্যক্রম চলবে। ১৪ নভেম্বর ফরম বিক্রির শেষ সময়। ফরম পূরণ করে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জমা দিতে হবে ১৫ নভেম্বর।

৩০ হাজার টাকা করে ধার্য  করা হয়েছে মনোনয়ন ফরমের  মূল্য। তবে জাতীয় পার্টির নেতাদের ফরম ক্রয় করার পূর্বে (প্রেসিডিয়াম থেকে কেন্দ্রীয় সদস্য পর্যন্ত) অবশ্যই পার্টির মাসিক বকেয়া চাঁদা পরিশোধ করার কথা বলা হয়েছে।

সূত্র জানায়, ফরম বিক্রি শুরু হবে ১১ নভেম্বর সকাল ১০টা থেকে গুলশানের ইমানুয়েলস কনভেনশন সেন্টারে। এসময় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আনুষ্ঠানিকভাবে ফরম বিক্রির উদ্বোধন করবেন। প্রথমে তিনি নিজেই মনোনয়ন ফরম কিনবেন।

পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, জি এম কাদের ও দলের মহাসচিবসহ শীর্ষ নেতারা এসময় উপস্থিত থাকবেন বলে জানা গেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ