বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দলের প্রতি খালেদা জিয়ার নির্বাচনী নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  কারাগারে বসেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার দলের প্রতি বিশেষ নির্দেশনা দিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

দলটির সূত্র জানায়, একাদশ নির্বাচনে করণীয় সম্পর্কে বিএনপির নির্বাহী কমিটির সিদ্ধান্ত আদালত প্রাঙ্গণে খালেদা জিয়াকে জানায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই একাদশ নির্বাচনের বিষয়ে মীর্জা ফখরুলকে নির্দেশনা দিয়েছেন বেগম খালেদ জিয়া।

দলটির কিছু সূত্রের বরাত দিয়ে এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় ইংরেজি সংবাদ মাধ্যম দ্য ডেইলি স্টার।

তবে এই সম্পর্কে জানতে চাইলে বিষয়টি অস্বীকার করে বিএনপির মহসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান আদালত প্রাঙ্গণে খালেদার জিয়ার সঙ্গে তার স্বাস্থ্যের বিষয়টি নিয়ে কথা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির আরেকটি সূত্র জানায়, আদালত প্রাঙ্গণে খালেদা জিয়ার থেকে পাওয়া নির্দেশনা পরে তিনি দলের অন্যান্য বেশ কয়েকজন নেতাকর্মীদের কাছে পৌঁছে দেন। দলটির সূত্র জানায়, নির্বাচনী প্রচার প্রচারণার সময় সীমা শেষ হওয়ার আগ পর্যন্ত একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজন করার জন্য আন্দোলনের মাধ্যমে সরকারকে চাপে রাখবে বিএনপি।

সূত্রটি আরো জানায়, আদালত প্রাঙ্গণে প্রায় ১ মিনিটের ওপরে খালেদা জিয়ার সঙ্গে কথা হয় মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের। সেখানেই একাদশ জাতীয় নির্বাচন সম্পর্কে নির্বাহী কমিটির সিদ্ধান্তের কথা খালেদা জিয়াকে জানান তিনি। জবাবে খালেদা জিয়া ২০ দলীয় ঐক্যজোট এবং জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনা করে আন্দোলন কর্মসূচী ঠিক করার জন্য নির্দেশ দেন।

গতকাল নাইকো দুর্নীতি মামলার বিচারের জন্য প্রায় এক মাস চিকিৎসার পর বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে বন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে আবারো কারাগারে ফেরত পাঠানো হয়।সেখানে ঢাকার নবম বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে খালেদা জিয়ার উপস্থিতিতে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু হয়।

এদিকে বুধবার বিএনপির গুলশান কার্যালয়ে নির্বাহী কমিটির সভা আয়োজন করে বিএনপি। নির্বাহী কমিটির ৩৫ সদস্যের মধ্যে ৩২ জন সদস্যই অংশগ্রহণ করে ওই সভায়। সভায় অংশগ্রহণ করা সবাই একাদশ জাতীয় নির্বাচনের আগে আন্দোলনের বিষয়ে একমত হন।

‘খালেদার মুক্তি ছাড়া তফসিল গ্রহণযোগ্য হবে না’

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ