বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পর্যবেক্ষক সংস্থা ‘অধিকার’ এর নিবন্ধন বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পর্যবেক্ষক সংস্থা ‘অধিকার’ এর নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন।

এনজিও বিষয়ক ব্যুরোতে অধিকারের নিবন্ধনের মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে ইসির পর্যবেক্ষকের তালিকা থেকে অধিকারকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নিবন্ধন বাতিলের ফলে আগামী জাতীয় সংসদসহ কোনো নির্বাচনেই পর্যবেক্ষণ করার সুযোগ পাবে না সংস্থাটি।

ইসির যুগ্ম সচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান সাক্ষরিত চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশনে স্থানীয় পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধন পাওয়ার পূর্বশর্ত হল সংস্থাটিকে সংবিধিবদ্ধ কোনো প্রতিষ্ঠান অথবা এনজিও ব্যুরোতে নিবন্ধিত হতে হবে। অধিকারের (নিবন্ধন নং-১৪) এনজিও বিষয়ক বিষয়ক ব্যুরোতে নিবন্ধনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা-২০১৭ এর ৬(২) উপধারা অনুযায়ী নির্বাচন কমিশন নিবন্ধিত স্থানীয় পর্যবেক্ষক সংস্থা হিসেবে প্রতিষ্ঠানটির নিবন্ধন বাতিল করা হল।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত জুনে নিবন্ধিত ১১৯টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয় ইসি। তালিকায় অধিকারের নিবন্ধন নম্বর ছিল ১৪।

উল্লেখ্য, ২০১৩ সালের মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অবস্থার কর্মসূচির রাতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান বিষয়ে একটি প্রতিবেদন দেয়া পর্যবেক্ষক সংস্থা অধিকার। প্রতিবেদনে বলা হয়, ওই রাতে নিহত হয় ৬১ জন। এরপরই অধিকার নিয়ে গণমাধ্যমে নানা আলোচনা সমালোচনা হয়।

সৈয়দ আশরাফের জায়গায় আসছেন ছোট ভাই শাফায়েত?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ