বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

‘বিশ্ববাসী দীনের একজন নিবেদিতপ্রাণ দাঈ হারাল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ব দাওয়াতে তাবলীগের শীর্ষ মুরুব্বী হাজী আবদুল ওয়াহহাব রহ. এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী৷

আজ ১৮ নভেম্বর রবিবার এক শোকবার্তায় আল্লামা বাবুনগরী বলেন, তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বী হাজী আব্দুল ওয়াহহাব রহ. এর ইন্তেকালে বিশ্ববাসী একজন নিবেদিতপ্রাণ দাঈ হারাল৷ শীর্ষ এ মুরুব্বীর ইন্তেকালে দাওয়াত ও তাবলীগের অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা কভু পূরণ হবার নয়। ইতিহাস তার অমর কীর্তি চিরকাল স্মরণ রাখবে।

স্মৃতিচারণ করে আল্লামা বাবুনগরী বলেন, টঙ্গীর বিশ্ব ইজতেমায় হাজী আব্দুল ওয়াহহাব রহ. এর সাথে আমার একাধিক বার সাক্ষাতের এবং বিভিন্ন বিষয়ে আলোচনার সুযোগ হয়েছে৷ পাকিস্থান বিন্নুরী টাউনে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইউসুফ বান্নুরী রহ. এর কাছে আমি হাদীস পড়েছি শুনে একবার তিনি আমাকে জিজ্ঞাস করলেন, ‘মুফতীয়ে আযম, হাটহাজারীর মুফতী ফয়জুল্লাহ রহ. এর কাছেও কোনো কিতাব পড়েছি কিনা৷

আমি জানালাম, মুফতীয়ে আযম ফয়জুল্লাহ রহ.এর কাছে কোনো কিতাব পড়ার সুযোগ হয়নি৷ তবে মুফতী ফয়জুল্লাহ রহ.কে আমি দেখেছি, তার ওয়াজ শোনার এবং খুছুসী বৈঠকে বসার সুযোগ হয়েছে৷ হাজী আব্দুল ওয়াহহাব রহ. মুফতী ফয়জুল্লাহ রহ এর অনেক ভক্ত ছিলেন৷

আল্লামা বাবুনগরী বলেন, হাজী আব্দুল ওয়াহহাব রহ. তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা হযরতজি মাওলানা ইলিয়াস রহ.এর সংশ্রবে থেকে ইলিয়াস রহ. এর সাথে দীর্ঘদিন দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন৷

ইলিয়াস রহ.এর ইন্তেকালের পর তার পদাংঙ্ক অনুসরণ করে শাইখুল হাদীস আল্লামা জাকারিয়া রহ. হযরতজি মাওলানা ইউসুফ কান্ধলভী রহ.এবং হযরতজি মাওলানা ইন'আমুল হাসান রহ. এর সাথে পুরো বিশ্বে দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন৷

আমাদেরও উচিত পূর্বেকার হযরতজিগণ সহ হাজী আব্দুল ওয়াহহাব রহ. এর পদাংঙ্ক অনুসরণ করে তাবলীগের কাজ করা৷

তাঁদের পদাংঙ্ক অনুসরণ করে কাজ করলে তাবলীগের কাজে কোন ফিৎনা হবে না৷ সঠিক পদ্ধতিতে পুরো বিশ্বে দাওয়াত ও তাবলীগের কাজ চলবে৷

আল্লামা বাবুনগরী মরহুমের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, মহান প্রভুর দরবারে আমি দুআ করি, আল্লাহ তাআলা তার সকল দ্বীনি খেদমতকে কবুল করুন এবং ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন।

হাজী আবদুল ওয়াহাব; বিশ্বব্যাপী যার অবদান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ